1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

আজ পাকিস্তান সরকারের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সরকার আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।’ তবে একই বিবৃতিতে জানানো হয়, ‘২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল অংশ নেবে না।’

পাকিস্তান সরকারের এই বিবৃতি উদ্ধৃত করে ডন, জিও নিউজসহ দেশটির একাধিক সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করেছে।

এর আগে বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান পুরো টুর্নামেন্টই বয়কট করতে পারে—এমন গুঞ্জন কয়েক দিন ধরে পাকিস্তানের সংবাদমাধ্যমে চলছিল। এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন, বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং বাংলাদেশকে খেলতে না দিলে পাকিস্তানও টুর্নামেন্ট বর্জনের বিষয়টি বিবেচনা করবে।

গত ৩০ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর নাকভি জানান, প্রধানমন্ত্রীকে আইসিসি–সংক্রান্ত বিষয়গুলো অবহিত করা হয়েছে এবং তিনি সব বিকল্প খোলা রেখে সমাধানের নির্দেশ দিয়েছেন। সে সময় নাকভি বলেছিলেন, শুক্রবার বা সোমবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এর মধ্যেই আজ সরকারিভাবে সিদ্ধান্ত জানাল পাকিস্তান—বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!