বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে আজ ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকা মহানগরীর গুলশান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহযোগিতা প্রদান করে।
মোবাইল কোর্ট চলাকালে গুলশান রোড নম্বর ১১–এ অবস্থিত মা রেক্সিন অ্যান্ড ক্রোকারিজ নামীয় প্রতিষ্ঠানটিতে বিএসটিআই’র আমদানিকৃত পণ্যের ছাড়পত্র, সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, লাইজল, হ্যান্ডওয়াশসহ বিভিন্ন ধরনের নকল পণ্য বিক্রি ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিএসটিআই আইন, ২০১৮-এর ২৭ ধারা অনুযায়ী বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য করে তা আদায় করেন।
এছাড়া একই এলাকায় অবস্থিত নিউ আল-মদিনা ভ্যারাইটি স্টোর নামীয় প্রতিষ্ঠানটিকে দ্রুত সময়ের মধ্যে বিএসটিআই’র সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ করে অনুমোদিত পণ্যসামগ্রী বাজারজাত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ঢাকা’র ফিল্ড অফিসার (সিএম) নুর জাহান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়