1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা বাতিল করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন–২০২৫ চলাকালে কর্মবিরতি বা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে জারি করা আগের চিঠিটি বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে জারি করা এক অফিস আদেশে অধিদফতর জানায়, একই তারিখে দেওয়া পূর্বের নির্দেশনাটি বাতিল করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি অধিদফতরের জানুয়ারি ২০২৬ মাসের মাসিক সমন্বয় সভায় পরীক্ষা চলাকালে কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে বার্ষিক পরীক্ষা চলাকালে কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন অধিদফতরের যুগ্মসচিব ও পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান

ওই চিঠিতে বলা হয়েছিল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন–২০২৫ চলাকালে পরীক্ষা গ্রহণ না করে বেশ কিছু শিক্ষক কর্মবিরতি বা আন্দোলনে অংশ নিয়েছিলেন। এজন্য আন্দোলনে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

তবে সর্বশেষ অফিস আদেশে আগের সেই নির্দেশনাটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!