1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

চাঁদপুর জেলা কারাগারে ৩৩ কয়েদির পোস্টাল ব্যালটে ভোটের প্রস্তুতি

কালাম, চাঁদপুর রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চাঁদপুর জেলা কারাগারে বন্দি ৩৩ জন কয়েদি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি নিয়েছেন। নির্বাচন কমিশনের বিশেষ ব্যবস্থায় তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

চাঁদপুর জেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ৪৬ হাজার ৪৩৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এই তালিকায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের পাশাপাশি কারাবন্দিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা জানান, নির্ধারিত সময় পর্যন্ত কারাগারে ৬৫০ জন কয়েদি থাকলেও তাদের মধ্যে ৩৩ জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ২ জন নারী কয়েদি রয়েছেন।

ভোটারদের এলাকাভিত্তিক তথ্যে দেখা যায়, আবেদনকারী ৩৩ জনের মধ্যে ২৫ জন চাঁদপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনের ভোটার। বাকি ৮ জন দেশের অন্যান্য জেলার ভোটার হিসেবে নিবন্ধিত। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!