1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায় বাংলাদেশের মানুষ: তারেক রহমান

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শুধু সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উপকার হবে না।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধের সময় কখনোই সমতল-পাহাড় বিভাজন ছিল না। সবাইকে নিয়েই একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা বিএনপির। তিনি বলেন, “আমরা চাই সকলকে সঙ্গে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশকে গড়ে তুলতে।”

চট্টগ্রামের সঙ্গে নিজের ও পরিবারের আবেগের সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, এই শহরেই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এখানেই তিনি শহিদ হয়েছেন। একই সঙ্গে খালেদা জিয়াকে ‘দেশ নেত্রী’ উপাধি দেওয়ার ঘটনাও চট্টগ্রামের সঙ্গে জড়িত।

তারেক রহমান বলেন, দেশের মানুষ এমন পরিবর্তন চায়, যার মাধ্যমে শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক অধিকার নিশ্চিত হবে। এ জন্য গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতায় বিশ্বাসী মানুষদের বিএনপির ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক ও বিএনপি নির্বাচিত হলে খেটে খাওয়া সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে—ইনশাল্লাহ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!