1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) বৈঠকে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক।

ফোরামের মূল অধিবেশনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

বিশ্ব খাদ্য ফোরামের এবারের আয়োজন চলবে রোমে সংস্থার সদর দপ্তরে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত। প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে আগামী ১৫ অক্টোবর।

এর আগে গত মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মুহাম্মদ ইউনূস। ৯ দিনের সফর শেষে গত ২ অক্টোবর তিনি দেশে ফেরেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!