1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

একসঙ্গে দুই দেশের প্রধান বিচারপতি

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলাকালেই বিরল দৃশ্য দেখা গেছে—একসঙ্গে দুই দেশের প্রধান বিচারপতি উপস্থিত। রোববার (২ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে বসেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত, যিনি আপিল বিভাগের বিচারকার্য সরাসরি পর্যবেক্ষণ করেন।

শুনানির সময় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা মামলার শুনানি চলছিল। শুনানির শুরুর আগে নেপালের প্রধান বিচারপতিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন বাংলাদেশের প্রধান বিচারপতি।

শনিবার ঢাকা পৌঁছান নেপালের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। দলে রয়েছেন বিচারপতি শ্রীমতী স্বপ্না প্রধান মল্লা, বিচারপতি বিনোদ শর্মা এবং সুপ্রিম কোর্টের প্রধান রেজিস্টার বিমল পাউডেল। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্টার মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী

বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে নেপালের প্রতিনিধিদল আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!