1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ফটিকছড়িতে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল ধাক্কায় শিশুর মৃত্যু

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সাফায়েত আব্দুল্লাহ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

দুর্ঘটনা সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাঘাজীর দিঘী এলাকায় ঘটে। নিহত সাফায়েত উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া গ্রামের বাকর আলী মিয়াজির বাড়ির সালাহউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সাফায়েত মহাসড়কের পাশে মেলায় যাচ্ছিল। এ সময় বিবিরহাটগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ শাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!