ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।
শনিবার (৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত অভিযানে মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর চীন এক বিবৃতিতে একে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানায়।
রোববার দেওয়া আরেক বিবৃতিতে চীন ভেনেজুয়েলায় সরকারের পতন ঘটানোর চেষ্টা বন্ধ করার আহ্বান জানায় এবং মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেয়।
মার্কিন অভিযানের পর এটি চীনের দ্বিতীয় বিবৃতি। এর আগে শনিবার দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘আধিপত্যবাদী কর্মকাণ্ড’ এবং ‘শক্তির নগ্ন ব্যবহার’ হিসেবে আখ্যায়িত করে বেইজিং। একই সঙ্গে ওয়াশিংটনকে জাতিসংঘের সনদ মেনে চলার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে ‘সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশন’-এর জ্যেষ্ঠ গবেষণা ফেলো অ্যান্ডি মক বলেন, ভেনেজুয়েলার পরিস্থিতি চীন অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়