1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

ক্লাউডফ্লেয়ারের প্রযুক্তিগত ত্রুটিতে বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাট, এক্স–স্পটিফাই–চ্যাটজিপিটি বন্ধ

টেক ডেস্ক
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ওয়েব অবকাঠামো ও নিরাপত্তা সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের প্রযুক্তিগত সমস্যার কারণে বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স, স্পটিফাই, চ্যাটজিপিটি, ক্যানভাসহ অসংখ্য ওয়েবসাইটে প্রবেশে বাধার মুখে পড়েছেন ব্যবহারকারীরা।

মঙ্গলবার দুপুরের পর থেকে নানা সাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি ত্রুটি বার্তা দেখেন, যেখানে বলা হয়—
“ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি।”

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার ব্যবহারকারী এই বিভ্রাটের কথা জানিয়েছে। মনিটরিং সাইট ডাউনডিটেক্টর জানায়, দুপুরের পর হঠাৎ করেই ত্রুটি রিপোর্টের সংখ্যা বেড়ে যায়। শুধু ক্লাউডফ্লেয়ারের সমস্যার তথ্যই সেখানে ১০ হাজারের বেশি ব্যবহারকারী জানিয়েছেন।

এক্স, লেটারবক্সডসহ বেশ কিছু ওয়েবসাইট সাময়িকভাবে অনলাইনে ফিরলেও কিছুক্ষণ পরই আবার নতুন সমস্যার মুখে পড়ে। বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট, বিশেষ করে বিডিনিউজটোয়েন্টিফোরডটকম, এ বিভ্রাটের ফলে সেবা ব্যাহত হয়।

ব্যবহারকারীরা একাধিক ওয়েবসাইটে কেবল একটি বার্তা পাচ্ছেন—
“ক্লাউডফ্লেয়ার নেটওয়ার্কের এক অভ্যন্তরীণ সার্ভার ত্রুটির কারণে এই সমস্যা হচ্ছে।”

ওয়েবসাইট ও অ্যাপ পরিচালনার জন্য অনেক অনলাইননির্ভর প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের সেবা ব্যবহার করে থাকে, যা তাদের নেটওয়ার্ক ও সাইবার সুরক্ষা প্রদান করে।

ক্লাউডফ্লেয়ার তাদের সার্ভার থেকে প্রকাশিত আপডেটে জানায়—
“অভ্যন্তরীণ সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে, যার ফলে পরিষেবার মান কমেছে। কিছু সেবা স্বাভাবিক হলেও সমস্যাটি পুরোপুরি সমাধানের প্রচেষ্টা চলছে।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!