গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে শহরের পোস্ট অফিস রোডে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন জানান, দুর্বৃত্তরা হাতে তৈরি একটি ককটেল বিচারকের বাসভবনের দিকে নিক্ষেপ করে। কে বা কারা এই ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো শনাক্ত করা যায়নি।
ঘটনার পরপরই পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করেন। পাশাপাশি দুর্বৃত্তদের শনাক্ত করতে আশপাশের এলাকার বিভিন্ন বাসাবাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়