1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

দুই জিম্মির মরদেহবাহী কফিন হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মাধ্যমে দখলদার ইসরায়েলের দুই জিম্মির মরদেহবাহী কফিন হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রেডক্রসের কাছে কফিনগুলো হস্তান্তরের পর সেগুলো ইসরায়েলি সেনাবাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়।

ইসরায়েলি সেনারা জানিয়েছে, মরদেহগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য আবু করিম ফরেনসিক সেন্টারে নেওয়া হবে। যদি পরিচয় শনাক্ত করা যায়, তাহলে হামাসের কাছে আর মাত্র ১১ জিম্মির মরদেহ অবশিষ্ট থাকবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, কফিনগুলোতে কোনো বিস্ফোরক বা বোমা রয়েছে কি না তা আগে পরীক্ষা করবে ইসরায়েলি সেনারা। নিরাপত্তা যাচাইয়ের পর কফিনগুলো ইসরায়েলি পতাকায় মুড়িয়ে রাখা হবে।

গত ১৩ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। ওইদিনই হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ২০ জীবিত জিম্মির মরদেহ ফেরত দেয়। এরপর থেকে পর্যায়ক্রমে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া শুরু হয়।

হামাস জানায়, মৃত জিম্মিদের মরদেহ যেসব স্থানে লুকিয়ে রাখা ছিল, তার অনেকগুলো এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যা উদ্ধার করতে সময় লাগবে।

এদিকে, যুদ্ধবিরতির মধ্যেও দুইবার চুক্তি লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল। সাম্প্রতিক হামলায় গাজায় প্রায় ১৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এর মধ্যে শুধু পরশুদিন এক রাতেই ১০৪ জনের প্রাণহানি ঘটে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!