1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

ঐতিহ্যের ঝর্ণাধারায় কালিয়াকৈরে দিনব্যাপী বর্ণাঢ্য পিঠা উৎসব

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

‘ঐতিহ্যের ঝর্ণাধারায় পিঠা উৎসব আহারে, ভাপা, চিতই দুধপুলি আর নকশি পিঠার বাহারে’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে দিনব্যাপী বর্ণাঢ্য পিঠা উৎসব পালিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কালিয়াকৈরের লতিফপুর এলাকায় অবস্থিত আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ-এর উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, গ্রামবাংলার বিলুপ্তপ্রায় সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উৎসবের আয়োজন। সকাল থেকেই বিদ্যালয় মাঠজুড়ে বসানো শতাধিক স্টলে ভিড় জমান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় দর্শনার্থীরা।

সরেজমিনে দেখা যায়, স্টলগুলোতে চিতই, ভাপা, পুলি, পাটিসাপটা, মুগপাকন, সন্দ্বীপের সেলফি, বিবিখানা, মিষ্টি ম্যারা, বকুলসহ প্রায় শতাধিক পদের বাহারি পিঠা সাজানো হয়েছে। পিঠার মনমাতানো ঘ্রাণে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

পিঠা প্রদর্শনীর পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারি গান, বাউল গান ও ম্যাজিক প্রদর্শনীর আয়োজন করা হয়। দিনভর আনন্দ-উল্লাসে মেতে থাকেন শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত অতিথিরা।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ জলিল উদ্দিন। উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ন কবীর খান

প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ জলিল উদ্দিন বলেন, পিঠা উৎসব গ্রামবাংলার ঐতিহ্য। সেই ঐতিহ্য এখন প্রায় হারিয়ে যাচ্ছে। অনেকেই অনেক পিঠার নামও বলতে পারে না। তাই গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন।

অধ্যক্ষ মহাম্মদ দিলওয়ার হোসেন বলেন, পিঠা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মকে তাদের শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!