1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকেছে: নাহিদ ইসলাম

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সংবিধান সংস্কার প্রক্রিয়া ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করেছে। তিনি এই মন্তব্য করেন দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে—সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে একই দিনে একই ব্যক্তি শপথ নেবেন। কিন্তু বিএনপি সংবিধানের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা তুলে শপথ গ্রহণ থেকে বিরত থেকেছে। এটি সংস্কার প্রক্রিয়া ও গণরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর সমতুল্য। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, “সংবিধান সংস্কার না হলে বাংলাদেশ আগের বাংলাদেশই থাকবে, শেখ হাসিনার কাঠামো থাকবে, শুধু অন্যরা দেশ চালাবে।”

এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। তবে গণতন্ত্র এবং দেশের স্থিতিশীলতার স্বার্থে তারা নির্বাচনের ফল মেনে সামনের দিকে এগোতে চেয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!