1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সব ক্রিকেট বয়কটের ঘোষণা কোয়াবের

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

বুধবার (১৪ জানুয়ারি) এক জুমভিত্তিক সংবাদ সম্মেলনে কোয়াব এই ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, আগামীকাল বৃহস্পতিবার বিপিএলের প্রথম ম্যাচের আগে দুপুর ১টার মধ্যে এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা সব ধরনের খেলা বন্ধ রাখবেন। এর অর্থ, বিপিএলের ম্যাচও বর্জন করবেন ক্রিকেটাররা।

সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি ও জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন বলেন, “আগামীকালের বিপিএল ম্যাচের আগেই নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ক্রিকেটাররা কোনো ধরনের খেলায় অংশ নেবেন না।”

তিনি আরও বলেন, “নাজমুল ইসলামের মন্তব্য ক্রিকেটারদের সম্মান ও পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক। ক্রিকেটারদের নিয়ে তার বিতর্কিত ও বিরূপ মন্তব্যের প্রতিবাদেই আমরা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”

উল্লেখ্য, সম্প্রতি বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পর আবার ক্রিকেটারদের নিয়ে নেতিবাচক মন্তব্য করায় বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!