গত ২৩ আগস্ট ২০২৬ কলেজ ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। এছাড়া কলেজের উপাধ্যক্ষ, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও রোভার স্কাউট লিডারবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, ক্যাম্পাসে মশার বংশবিস্তার রোধ এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সার্বিক সহযোগিতায় এ সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়িত হয়।
You cannot copy content of this page