1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফার মৃত্যু

মিডিয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনান (১২) আর বেঁচে নেই। দীর্ঘ ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে ১১ জানুয়ারি সকালে। বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে হুজাইফা আহত হয়। প্রথমে স্থানীয়ভাবে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। গুলিটি মস্তিষ্কে ঢুকে পড়ায় অস্ত্রোপচার করেও তা বের করা সম্ভব হয়নি।
হুজাইফার চাচা মোহাম্মদ এরশাদ জানান, ১০ জানুয়ারি রাতে সীমান্ত এলাকায় টানা গোলাগুলির শব্দ শোনা যায়। পরদিন সকালে পরিস্থিতি শান্ত মনে হওয়ায় হুজাইফা খেলতে বাইরে গেলে আবার গোলাগুলি শুরু হয় এবং একটি গুলি তার মাথায় লাগে।
এদিকে রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে বিমান ও ড্রোন হামলা, মর্টার শেল নিক্ষেপসহ সহিংসতা বেড়েছে। মংডু টাউনশিপসহ আশপাশে সংঘর্ষের প্রভাব সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও পড়ছে। এতে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে।
More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!