1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ডা. শফিকুর রহমানের

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা জনগণ দেখতে চায়।

বুধবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, যারা খুনের নেশায় মত্ত হয়েছে, তাদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি।

পোস্টে তিনি ঘটনার বিবরণ দিয়ে জানান, বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ার দখল নিয়ে বিএনপি সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে বিএনপি সমর্থকদের হামলায় জামায়াতের অন্তত ৫০ জন সমর্থক আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টা ২০ মিনিটে মাওলানা রেজাউল করিম মারা যান।

নিহতের জন্য দোয়া করে জামায়াত আমির বলেন, আল্লাহ তায়ালা তাকে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতবাসী করুন। একই সঙ্গে গুরুতর আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!