1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫৮

হেলথ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৮ জন।

বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি ৭৫৮ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২০২ জন। এছাড়া ঢাকা বিভাগে ১৫৮, চট্টগ্রামে ৮৫, বরিশালে ১৩৩, ময়মনসিংহে ৫০, খুলনায় ৬২, রংপুরে ১৯, রাজশাহীতে ৪৭ এবং সিলেট বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৭ হাজার ১৫ জন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!