1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

মহারাষ্ট্রে চার্টার্ড বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে একটি চার্টার্ড বিমান দুর্ঘটনায় ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা ও রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে বারামতির উদ্দেশে যাত্রাকালে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টার সময় এটি বিধ্বস্ত হয়।

ভারতীয় গণমাধ্যম জানায়, নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে বারামতিতে চারটি জনসভায় অংশ নিতে অজিত পাওয়ার মুম্বাই থেকে রওনা হয়েছিলেন। দুর্ঘটনায় বিমানের পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তাকর্মীসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা সবাই নিহত হয়েছেন। ঘটনাস্থলে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে দেখা যায়। আহতদের উদ্ধারের পর নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!