1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ভৈরব বাজারে ঢাকা মেইল-২ এর বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল–২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশনের পর প্রায় ১৫০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশন কেবিন স্টেশন মাস্টার ঢাকা মেইল–২ ট্রেনটিকে সামনে অগ্রসর হওয়ার অনুমতি দেন। কিছু দূর এগোনোর পর ইঞ্জিনের পর চতুর্থ কোচের বগিটি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে জংশনের আপ ও ডাউন—উভয় লাইনই বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার ফলে রাত ৩টা থেকে ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইন উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!