1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

নির্বাচিত হলে জাতিকে বিভক্ত হতে দেব না: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশকে জাতি, বর্ণ, ধর্ম ও রাজনৈতিক মতের ভিত্তিতে বিভক্ত করে অনেক পিছিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচিত হলে জাতিকে আর কোনো দ্বিধা–বিভক্ত হতে দেওয়া হবে না।

শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, অতীতে রাজনৈতিক দলমতের কারণে নির্যাতন, খুন ও গুম হয়েছে, যা আর চান না তারা। এবার জনগণের সেবার জন্য সরকার গঠনের অঙ্গীকার করেন তিনি।

তিনি বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে গড়ে উঠবে তারুণ্যনির্ভর, ঐক্যবদ্ধ বাংলাদেশ। তরুণদের নেতৃত্বে সব বাধা পেরিয়ে দেশ এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াত আমির।

প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকেও একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তবে দুর্নীতি, চাঁদাবাজি, ব্যাংক ডাকাতি ও অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ধর্মীয় সহাবস্থানের বিষয়ে তিনি বলেন, দেশে বসবাসরত সব ধর্মের মানুষ পূর্ণ স্বাধীনভাবে ধর্ম পালন করবে এবং রাষ্ট্র পরিচালনায় ধর্ম নয়, যোগ্যতা ও দেশপ্রেম বিবেচনা করা হবে।

শিক্ষাব্যবস্থা সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “বেটার এডুকেশন, বেটার নেশন”—ভালো শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!