1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

এভারকেয়ার হাসপাতালে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। তিনি হাসপাতালে পৌঁছান বেলা ১১টা ৫৩ মিনিটে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে লন্ডন থেকে তিনি বিমানবন্দরে অবতরণ করেন। দেশ পৌঁছানোর পর কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেবেন।

এদিকে, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় না পৌঁছানোর কারণে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার সময়সূচিও পিছিয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে বিমানটি আসতে পারেনি।

তিনি আরও জানান, সব ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে। যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তবে রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডন নেওয়া হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!