1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, সীমিত ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। চার দিন আগে ইরানকে লক্ষ্য করে ইসরায়েলযুক্তরাষ্ট্র-এর যৌথ সামরিক হামলার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) রয়টার্স জানায়, প্রত্যক্ষদর্শীরা রিয়াদের কূটনৈতিক এলাকায় কালো ধোঁয়া উঠতে দেখেছেন। সৌদি কর্তৃপক্ষ হামলার বিষয়টি নিশ্চিত করার পর ওই এলাকায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানে। এতে সীমিত পরিমাণে আগুন লাগে এবং ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!