1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

তারেক রহমান মজলুম ছিলেন, জালিম হবেন না—ডাকসু ভিপি সাদিক কায়েম

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তারেক রহমান মজলুম ছিলেন, তিনি জালিম হয়ে উঠবেন না। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন পর একটি দলের শীর্ষ নেতা দেশে ফেরার পর তাদের নেতাকর্মীরা লাগামহীন হয়ে পড়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরে ছাত্রদলের বিরুদ্ধে নারী হত্যার অভিযোগ ও সারাদেশে নারী নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া সম্ভাবনা নষ্ট করতে একটি দল মরিয়া হয়ে উঠেছে। চাঁদাবাজি, ধর্ষণ ও মামলাতন্ত্র কায়েম করে বাংলাদেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো মা-বোনের ওপর হামলা হলে তা মেনে নেওয়া হবে না। একই সঙ্গে সহিংসতা বন্ধে নির্বাচন কমিশনের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ডে জড়িত বিএনপির নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার এবং গাজীপুরে নারী হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা এখন ফিরে এসে দুর্নীতি ও চাঁদাবাজিতে জড়াচ্ছে।

শিবির নেতারা আরও দাবি করেন, ধারাবাহিকভাবে ছাত্রসংসদ নির্বাচনে পরাজয়ের কারণে বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে এবং ছয় কোটি নারী ভোটার দলটিকে বয়কট করেছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!