1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

আবারও ভূকম্পন অনুভূত

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ঢাকা ও আশপাশের জেলায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩; উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে এবং গভীরতা ১০ কিলোমিটার।
অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৭।

এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশ উপজেলায় আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩ দশমিক ৩।

গতকাল শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন। আবহাওয়া অফিস জানায়, ওই সময় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। সবচেয়ে বেশি পাঁচজন মারা যান নরসিংদীতে, চারজন ঢাকায় এবং একজন নারায়ণগঞ্জে। হঠাৎ ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। পাশাপাশি কিছু ভবনে ফাটল ও হেলে পড়ার ঘটনা ঘটে।

বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের ভূমিকম্পের পর সাধারণত একাধিক পরাঘাত (আফটারশক) হওয়ার সম্ভাবনা থাকে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!