1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ঈদযাত্রা: ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রেলওয়ে জানায়, ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, টিকিট বিক্রি দুই অঞ্চলে ভাগ করে করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুরে।

এছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে ৫ জোড়া মোট ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে। এতে ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!