1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

মতিঝিলে নির্বাচনী প্রচারণায় ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির ওপর ময়লা পানি নিক্ষেপ

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

মতিঝিলের এজিবি কলোনিতে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে হাদিকে বলতে শোনা যায় যে, তার গায়ে তিনবার ময়লা পানি ছোড়া হয়েছে। ভিডিওতে তিনি বলেন, ‘ভাই, ময়লা পানি যে মারছেন, আরও মারতে পারেন—সমস্যা নেই। তিনবার মারছে ময়লা পানি।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন শরীফ ওসমান হাদি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!