জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পার্শ্ববর্তী দেশ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কেউ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামে এক নির্বাচনী জনসমাবেশে তিনি বলেন, এই নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা। সেই আন্দোলনের লক্ষ্য ছিল ইনসাফভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা।
তিনি জানান, ১১ দলীয় জোট সরকার গঠন করলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বিচার এবং শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়