
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনি ইশতেহার আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হবে। এছাড়া আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
রিজভী বলেন, শেষ সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ঢাকা ও আশপাশের আসনের প্রার্থীরা এতে উপস্থিত থাকবেন।
শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে তিনি বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটাই বিএনপির কামনা। তিনি আরও বলেন, দেশের মানুষ ধানের শীষকে শুধু একটি প্রতীক নয়, বরং আবেগ হিসেবে ধারণ করে এবং সেই আবেগ নিয়েই ১২ ফেব্রুয়ারি ভোট দেবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়
Leave a Reply