1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আগামীকাল বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে জানানো হয়, তিনি সমসাময়িক নানা বিষয়ে কথা বলবেন। তবে ঠিক কোন বিষয়ে বক্তব্য দেবেন—তা উল্লেখ করা হয়নি।

সম্প্রতি তিনি কোন রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশ নেবেন এবং প্রার্থিতা ঘোষণার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কি না—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, বুধবারের সংবাদ সম্মেলনে তিনি এসব বিষয়ে কথা বলতে পারেন

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!