1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

কাতারে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা

মিডিয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টা হামলার প্রেক্ষিতে কাতারে থাকা সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দোহায় বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:

  • নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকা।

  • নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করা এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া।

  • নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় সঙ্গে রাখা।

  • কাতারি আইন মেনে চলা ও কাতার সরকারের নির্দেশনা অনুসরণ করা।

  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা ভিডিও আপলোড করা কাতারের আইনের পরিপন্থি; ব্যবহারে সতর্ক থাকা।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +974 33662000 এবং ইমেইল mission.doha@mofa.gov.bd-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

পটভূমি হিসেবে, ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপ করেছে। এছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, বিশেষ করে সৌদি আরবের রিয়াদ, কুয়েত, বাহরাইন, আবুধাবি ও কাতারের আল উদেইদ ঘাঁটিতে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!