1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

নারী-পুরুষের জন্য আলাদা কর্মসংস্থানের উদ্যোগ: প্রতিমন্ত্রী পুতুল

মুজাহিদুল, নাটোর রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ফারজানা শারমিন পুতুল বলেছেন, নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা নাটোর সফরে এসে সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তিনি শুধু লালপুর-বাগাতিপাড়ার নয়, পুরো নাটোরের উন্নয়নে কাজ করতে চান। তার বাবা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল যে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছিলেন, সেখান থেকেই কাজ এগিয়ে নেওয়া হবে।

পুতুল আরও বলেন, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত নাটোর গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধিদের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সহযোগিতাও প্রয়োজন।

তিনি জানান, উত্তরাঞ্চলের কৃষিনির্ভর এলাকাগুলোর উন্নয়নে কাজ করা হবে এবং কৃষকদের উন্নয়নের মাধ্যমে দেশের কৃষি সমৃদ্ধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা লালপুরে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!