1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন

ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ, নিহত ১; আহভাজে পৃথক ঘটনায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ইরান–যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) হরমোজগান প্রদেশের আজাদেগান জেলায় এ বিস্ফোরণে অন্তত একজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

তেহরান টাইমস জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিস্ফোরণের তথ্য জানানো হলেও এর কারণ উল্লেখ করা হয়নি। তবে বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় ফায়ার সার্ভিসের বরাতে জানিয়েছে, গ্যাস লিকেজ থেকে একটি ভবনে এ বিস্ফোরণ ঘটে।

এদিকে, বিস্ফোরণে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার নিহত হয়েছেন—এমন গুঞ্জন নাকচ করেছে আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। সংস্থাটি বলেছে, এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

অন্যদিকে, একই দিন ইরান–ইরাক সীমান্তবর্তী আহভাজ শহরে পৃথক এক গ্যাস বিস্ফোরণে পাঁচজন নিহত ও দু’জন আহত হয়েছেন বলে জানিয়েছে আধা সরকারি বার্তা সংস্থা মেহর।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!