1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

কুমিল্লার মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা–মেয়ে গ্রেফতার

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। অভিযানের সময় তাদের কাছ থেকে গাঁজা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষণখোলা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আখতারুজ্জামান (৫০) ও তার মেয়ে সোনালী আক্তার (২০)।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে বাড়ি তল্লাশি করে ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১১ হাজার ২০০ টাকা জব্দ করে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া বাবা–মেয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!