1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

মার্কিন হামলার আশঙ্কা: প্রতিবেশীদের হুঁশিয়ারি দিল ইরান, আকাশ–ভূখণ্ড ব্যবহারে ‘শত্রু’ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

সম্ভাব্য মার্কিন সামরিক হামলার বিষয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। তেহরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক উপ-প্রধান মোহাম্মদ আকবরজাদেহ এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, “যদি কোনো প্রতিবেশী দেশের ভূমি, আকাশসীমা বা জলসীমা ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করা হয়, তাহলে তেহরান সেই দেশকে শত্রু হিসেবে বিবেচনা করবে।”

আইআরজিসির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, “প্রতিবেশী দেশগুলো আমাদের বন্ধু। কিন্তু তাদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ইরানে হামলার কাজে ব্যবহৃত হলে পরিস্থিতি ভিন্ন হবে।”

এদিকে ইরানের বিরুদ্ধে কোনো ‘শত্রুতামূলক’ সামরিক কর্মকাণ্ডে নিজেদের আকাশসীমা, স্থলভাগ বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশলগত যোগাযোগ বিভাগের পরিচালক আফরা আল হামেলি বলেন, “ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কর্মকাণ্ডে আমাদের আকাশসীমা, ভূমি বা জলসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।”

অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কার মধ্যেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেন তিনি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!