1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বাড়ল

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তৃতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও একমাস বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন দাখিলের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনবিআরের কর্মকর্তা মো. একরামুল হক স্বাক্ষরিত আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। মূলত আয়কর আইন অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ সময় ছিল গত বছরের ৩০ নভেম্বর।

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নির্বাচন সামনে রেখে করদাতাদের সুবিধা দিতে এবং অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় প্রস্তুতির সময় বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত ৩১ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্ট থেকে সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!