1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন প্রায় ৩৯ লাখ করদাতা: এনবিআর

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

চলতি ২০২৫–২৬ করবছরে এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ ব্যক্তি করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআর জানিয়েছে, অনলাইন সিস্টেম সরলীকরণ করায় ব্যক্তিগত করদাতারা এখন দ্রুত ও সুবিধাজনকভাবে আয়কর রিটার্ন জমা দিতে পারছেন। তবে সব করদাতাকে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল সম্পন্ন করতে হবে।

এদিকে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য নতুন একটি ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করেছে এনবিআর। যারা বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে সিস্টেমে নিবন্ধন করেছেন কিন্তু বর্তমানে বিদেশে থাকায় মোবাইল ওটিপি ব্যবহার করতে পারছেন না, তারা এখন নিজস্ব ই-মেইলের মাধ্যমে ওটিপি গ্রহণ করতে পারবেন।

কীভাবে আবেদন করবেন

বিদেশে অবস্থানরত করদাতাদের জন্য আবেদন প্রক্রিয়াও সহজ করা হয়েছে। আবেদন পাঠাতে হবে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায়।

আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে—

  • পাসপোর্টের কপি

  • জাতীয় পরিচয়পত্রের কপি

  • ভিসার পৃষ্ঠার কপি

  • বিদেশের বর্তমান ঠিকানা

  • ব্যবহৃত মোবাইল নম্বর (যদি থাকে)

  • সর্বশেষ বাংলাদেশ ত্যাগের তারিখ

এনবিআর জানায়, আবেদন যাচাই-বাছাই শেষে ভেরিফাইড ই-মেইলে ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি ব্যবহার করে করদাতারা পাসওয়ার্ড রিসেট, রেজিস্ট্রেশন এবং ই-রিটার্ন দাখিলসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশে থাকা করদাতারা এই সুবিধা ব্যবহার করে সময়মতো রিটার্ন জমা দিলে ভবিষ্যতে কোনো জটিলতা এড়ানো সম্ভব হবে। অনলাইনে সহজ ও নিরাপদভাবে আয়কর রিটার্ন দাখিল নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!