নেত্রকোণা শহরের আখড়া মোড় এলাকায় একটি দোকানে এসি বিস্ফোরণে আগুন লেগে এক ব্যবসায়ী দগ্ধ হয়েছেন। আগুনে দোকানের ইলেকট্রনিক্স মালামালও পুড়ে গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আখড়া মোড় এলাকায় হেনা ডিজিটাল ল্যাব নামের দোকানে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যবসায়ী হলেন শহরের নিউটাউন এলাকার মানিক সাহার ছেলে রাজু সাহা (৪৫)।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নেত্রকোণা স্টেশনের কর্মকর্তা খানে আলম জানান, দোকান খুলে ভেতরে ঢুকে বিদ্যুতের সুইচ দেওয়ার পর দোকানে থাকা দুটি এসি একসঙ্গে বিস্ফোরিত হয়। এতে আগুন ধরে যায় এবং গুরুতর দগ্ধ হন রাজু সাহা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল এ নিয়ে যান। পরে দমকল বাহিনী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
হাসপাতালের চিকিৎসক বৃষ্টি আক্তার জানান, রাজু সাহার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়