1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন: ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

সোমবার ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এক বার্তায় জানান, কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেইন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—ফায়ার সার্ভিস ঢাকা জোন–৩ এর উপসহকারী পরিচালক মো. আবদুল মান্নান, কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুন, ঢাকা–১৯ এর ওয়্যারহাউজ পরিদর্শক মো. তোজাম্মেল হোসেন এবং ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।

গত শনিবার দুপুরে শাহজালালের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি পুলিশ, আনসার, র‌্যাব, এপিবিএন, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে কাজ করেন। দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার প্রচেষ্টায় রাত ৯টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার পৃথক তদন্তে আরও কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এদিকে, সাম্প্রতিক সময়ে দেশে ধারাবাহিক কয়েকটি বড় অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে একটি ‘কোর কমিটি’ গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে গঠিত সাত সদস্যের এই কমিটিকে আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!