1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে আহসান কটন মিল ইন্ডাস্ট্রি এন্ড রিফাইনারিতে অগ্নিকাণ্ড

লিয়াকত, রিপোর্টার, সিলেট
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জের বিসিক শিল্পনগরীতে রোববার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে আহসান কটন মিল ইন্ডাস্ট্রি এন্ড রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মিলের মালিক ওয়াহিদ মিয়ার মতে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়া বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মিলের ভেতরে থাকা তুলা ও অন্যান্য কাঁচামালে, যার ফলে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিস্তার রোধ করা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুলতান মাহমুদ জানিয়েছেন, আগুনের সূত্রপাত বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে। মিল কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা। তবে চূড়ান্ত পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!