1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

মধ্যরাতে রাজধানীতে তিন বাস ও প্রাইভেটকারে অগ্নিকাণ্ড

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

রাজধানীতে মধ্যরাতে পরপর তিনটি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে রাত ১২টা ৫৪ মিনিটে রায়েরবাগ এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াইটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রাথমিকভাবে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রাত ২টা ৩৫ মিনিটে ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।

সবশেষ ভোর ৪টার দিকে উত্তরা সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে ৪টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পোড়া তিনটি বাসই সড়কের পাশে পার্কিং অবস্থায় ছিল। এসব ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!