1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

মিরপুরে পোশাক কারখানায় আগুন

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট, পাশাপাশি আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় কসমিক ফার্মা নামের একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর তারা বেলা ১১টা ৪০ মিনিটে পান। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম টিম ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!