বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন রমজানের প্রথম দিনে এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করতেন। তার সেই মানবিক রীতি এবারও ধরে রেখেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম রোজায় তিনি মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার একটি মাদ্রাসার এতিমখানায় ইফতার করেন।
রাজধানীর পশ্চিম ভাষানটেক থানা এলাকায় অবস্থিত জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ইফতারের আগে শিক্ষার্থীদের খোঁজখবর নেন জাইমা রহমান। পরে মোনাজাত শেষে মা-মেয়ে এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের গৃহকর্মী ফাতেমাকেও সেখানে দেখা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়