1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ঢাকায় আসছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকার এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষকৃত্যে অংশ নিতেই তার এই ঢাকা সফর।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও আগামীকাল বুধবার বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছাবেন। এছাড়া, তার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীর ঢাকায় আসার কথাও রয়েছে।

আন্তর্জাতিক এসব প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে যথাযথ নিরাপত্তা ও প্রটোকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৪০ দিন তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নেন। অবশেষে মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!