1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

রাজধানীতে গুলি করে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুছাব্বির হত্যা, একজন আহত

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অজ্ঞাতপরিচয় কয়েকজন বন্দুকধারী হঠাৎ মুছাব্বির ও তার সঙ্গে থাকা আনোয়ার হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, “স্টার কাবাবের পাশের একটি গলিতে দুজনকে গুলি করা হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে মারা যান।”

গুলিবিদ্ধ দুজনকে দ্রুত উদ্ধার করে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আজিজুর রহমান মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত আনোয়ার হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে অভিযান শুরু করে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!