1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে তদন্তে চার দেশকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে চারটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা তদন্তে অংশ নেবেন। তারা ঘটনাটির কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।

তিনি বলেন, “এই অগ্নিকাণ্ডে কোনো অব্যবস্থাপনা ছিল কি না, সেটি খতিয়ে দেখা হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে এবং তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়, আর ফায়ার ব্রিগেডের ইউনিটগুলো আসে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ সেখানে খাদ্যপণ্য বেশি ছিল, কেমিক্যাল নয়।

বিমানবন্দরে ইলেকট্রনিক গেট স্থাপন দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

রেমিট্যান্স প্রেরণকারীদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, “যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে, সেটি কার্গো ভিলেজেও কাজ করতে পারে—এতে কোনো সমস্যা নেই।”

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তা।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!