দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে কমানো হয়েছে। আগামীকাল রোববার থেকে নতুন দাম কার্যকর হবে। ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ জানায়, বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার আওতায় ভোক্তা পর্যায়ে তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতেই এই সমন্বয় করা হয়েছে।
ফেব্রুয়ারির নতুন দাম (প্রতি লিটার):
ডিজেল: ১০২ → ১০০ টাকা
অকটেন: ১২২ → ১২০ টাকা
পেট্রোল: ১১৮ → ১১৬ টাকা
কেরোসিন: ১১৪ → ১১২ টাকা
এর আগে জানুয়ারি মাসে ডিজেল ও অকটেন বিক্রি হয়েছে যথাক্রমে ১০২ ও ১২২ টাকায় এবং পেট্রোল ও কেরোসিন বিক্রি হয়েছে ১১৮ ও ১১৪ টাকায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়