1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা সিটির দুটি পৃথক স্থানে গুলি চালিয়ে আরও নয়জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) নিজ নিজ বাড়িতে ফেরার পথে তারা এই হামলার শিকার হন বলে জানিয়েছে আলজাজিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের গাজার আল আহলি ও আল নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, নিহতরা সেনা সদস্যদের খুব কাছাকাছি চলে আসায় সন্দেহভাজন হিসেবে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

এর আগে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গত ১৩ অক্টোবর হামাস ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েল গুরুতর সাজাপ্রাপ্ত বন্দিসহ ১ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেয়। বন্দিদের স্বাগত জানাতে খান ইউনিসের নাসের হাসপাতালে বিপুল মানুষ জড়ো হয়েছিলেন।

সোমবার হামাসের জিম্মি মুক্তির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জন জিম্মি হন। এর জবাবে দুই বছরের ইসরায়েলি সামরিক অভিযানে গাজার প্রায় ৬৮ হাজার মানুষ নিহত হয়েছেন এবং বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!