1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক জয়, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মিডিয়ার খবরে বলা হয়েছে, ৩০০ আসনের জাতীয় সংসদে বিএনপি-নেতৃত্বাধীন জোট ২১৩টি আসন জয় করে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে আসন্ন সংসদে বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত-এনসিপি জোট।

এদিকে নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছেন আসিফ আলি জারদারি। এক বার্তায় তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা জোরদারে ইসলামাবাদ নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ আঞ্চলিক পর্যায়ে আরও সামঞ্জস্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পৃক্ততা বাড়াতে সহায়ক হবে।

এর আগে একই নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মার্কিন দূতাবাস ঢাকা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৮ মিনিটে দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, “একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।”

পোস্টে আরও উল্লেখ করা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!